Advertisement
E-Paper

শীঘ্রই দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে, রইল বিস্তারিত

২০২৩-২৪ বর্ষের জন্য কোনও লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে। বিদ্যালয়ের ওয়েবসাইটে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৮
ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ কেন্দ্রীয় বিদ্যালয়ের দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি শাখায়।

ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ কেন্দ্রীয় বিদ্যালয়ের দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি শাখায়। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় বিদ্যালয়ের দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি শাখায় শিক্ষক এবং কোচ/ প্রশিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি বিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের জন্য নিয়োগ করা হবে শিক্ষকদের। ২০২৩-২৪ বর্ষের জন্য কোনও লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। বিদ্যালয়ের ওয়েবসাইটে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। জেনে নিন নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য।

পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষিত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি), নার্স, স্পেশ্যাল এডুকেটর, প্রাথমিক শিক্ষক (পিআরটি) এবং বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক নিয়োগ করা হবে। সমস্ত পদেই আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে।

পিজিটি পদে আবেদনের জন্য প্রার্থীদের এনসিইআরটি-র রিজিওনাল কলেজ অফ এডুকেশন থেকে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের স্নাতকোত্তরের কোর্স বা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। পাশাপাশি থাকতে হবে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএড বা তার সমতুল ডিগ্রি। বাকি পদগুলির জন্যেও আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন রয়েছে। তবে সমস্ত পদের ক্ষেত্রেই হিন্দি এবং ইংরেজি ভাষায় পারদর্শিতা এবং কম্পিউটারে কাজের দক্ষতা থাকা জরুরি।

প্রতিটি পদেই প্রার্থীদের কেন্দ্রীয় বিদ্যালয়ের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।

পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং কমার্সে পিজিটি, হিন্দি, ইংরেজি, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, সংস্কৃত এবং গণিতে টিজিটি, প্রশিক্ষক (নাচ,যোগাসন, খেলাধুলা), কাউন্সেলর, নার্স এবং স্পেশ্যাল এডুকেটরদের আগামী ২৫ ফেব্রয়ারি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রাথমিক শিক্ষক এবং কম্পিউটার প্রশিক্ষক পদে নিয়োগের ইন্টারভিউ হবে আগামী ২ মার্চ। স্কুলেই নিয়োগের ইন্টারভিউটি নেওয়া হবে। প্রার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে। ওই দিন সমস্ত প্রয়োজনীয় নথির আসল কপি এবং আবেদনপত্রটি সঙ্গে রাখতে হবে প্রার্থীদের। এর আগে প্রার্থীদের স্কুলের ওয়েবসাইট https://ofdumdum.kvs.ac.in/-এ গিয়ে পদগুলিতে আবেদনের জন্য রেজিস্টার করতে হবে। ২৫ তারিখের ইন্টারভিউয়ের জন্য রেজিস্ট্রেশনের শেষ দিন আগামী ২৩ ফেব্রুয়ারি এবং ২ মার্চের ইন্টারভিউয়ের জন্য রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। নিয়োগের শর্তাবলির ব্যাপারে আরও জানতে প্রার্থীদের স্কুলের ওয়েবসাইটে যেতে হবে।

Kendriya Vidyalaya Kendriya Vidyalaya Sangathan dumdum Kendriya Vidyalaya Ordnance Factory Dumdum Recruitment Jobs Employment Teachers coach Nurse Teaching Staffs job opportunities West Bengal Government Job school Interview
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy