বৃহস্পতিবার ঘোষণা করা হল চলতি বছরের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এর ফলাফল। গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উচ্চশিক্ষার সুযোগ মিলবে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং বিজ্ঞানের নানা বিষয়ের উচ্চশিক্ষার সুযোগ মিলবে। জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণেরা নামী প্রতিষ্ঠান থেকেই উচ্চতর শিক্ষালাভের বিষয়ে আগ্রহী হন। সে ক্ষেত্রে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলিকে গুরুত্ব দেন অনেকেই।
গেট-এ প্রাপ্ত নম্বরের মাধ্যমে যেমন ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং বিজ্ঞানের নানা বিষয়ে এমই বা এমটেক-এর সুযোগ মেলে। তেমনি বিভিন্ন ক্ষেত্রে পিএইচডি-র সুযোগও পাওয়া যায়। ভর্তি হওয়া যায় আইআইটি, আইআইআইটি, এনআইটি, কেন্দ্রের অর্থপুষ্ট কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও (সিএফটিআই)-এর মতো নানা প্রথম সারির প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানগুলিতে ভর্তির সুযোগ মিললে উচ্চশিক্ষা, গবেষণা ছাড়া চাকরির সুযোগও অনেকটাই বৃদ্ধি পায়।
আরও পড়ুন:
২০২৫-এর এনআইআরএফ র্যাঙ্কিং তালিকায় স্থান পাওয়া প্রথম দশটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—
১। আইআইটি মাদ্রাজ
২। আইআইটি দিল্লি
৩। আইআইটি বম্বে
৪। আইআইটি কানপুর
৫। আইআইটি খড়্গপুর
৬। আইআইটি রুরকি
৭। আইআইটি হায়দরাবাদ
৮। আইআইটি গুয়াহাটি
৯। এনআইটি তিরুচিরাপল্লী
১০। আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়