Advertisement
E-Paper

দক্ষিণ দিনাজপুরের সরকারি গ্রন্থালয়ে চাকরি, বেতন শুরু ২২,৭০০ টাকা থেকে

বেতনক্রম হবে প্রতি মাসে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ১৮:৪০
দক্ষিণ দিনাজপুরে কাজের সুযোগ।

দক্ষিণ দিনাজপুরে কাজের সুযোগ। প্রতীকী চিত্র।

দক্ষিণ দিনাজপুরের সরকারি গ্রন্থালয়ে রয়েছে চাকরির সুযোগ। রাজ্য জুড়ে বেশির ভাগ জেলার সরকারি গ্রন্থালয়ে চলছে নিয়োগ। সেই মর্মে দক্ষিণ দিনাজপুর জেলার ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

দক্ষিণ দিনাজপুরের গ্রামীণ গ্রন্থালয়ের জন্য ১৪ জন গ্রন্থাগারিক নিয়োগ করা হবে। জেলার লোকাল লাইব্রেরি অথারিটির তরফে এই পদে কর্মী নেওয়া হবে। তাঁদের বেতনক্রম হবে প্রতি মাসে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অথবা অন্য কোনও বিভাগে স্নাতক হওয়া প্রয়োজন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজ জানা থাকতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। চাকরি পেতে হলে প্রার্থীকে লিখিত ও কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তবে, তার আগে প্রার্থীকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৫ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। লিখিত পরীক্ষা হবে ৩০ জুলাই।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Local Library Authority Job Vacancy WB Govt Jobs Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy