Advertisement
E-Paper

ম্যাকাউটে মাল্টি টাস্কিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

চুক্তিভিত্তিক মাল্টি টাস্কিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। ‘রিনিউএবেল এনার্জি ইঞ্জিনিয়ারিং’ বিভাগের জন্য কর্মী নেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১১
ম্যাকাউটে চাকরির সুযোগ।

ম্যাকাউটে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি (ম্যাকাউট)-তে কর্মী নেওয়া হবে। সম্প্রতি ম্যাকাউট তাঁদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।

চুক্তিভিত্তিক মাল্টি টাস্কিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। ‘রিনিউএবেল এনার্জি ইঞ্জিনিয়ারিং’ বিভাগের জন্য কর্মী নেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমটেক/ ইলেকট্রিক্যালে এমএস/ মেকানিক্যাল/ কেমিক্যাল/ সিভিল/ রিনিউএবেল এনার্জি/ ইলেকট্রনিক্স/ কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে আগে অন্য কোথাও কাজের ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

আবেদন প্রক্রিয়া:

ইচ্ছুক চাকরিপ্রার্থীকে প্রথমে https://www.makautwb.ac.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ‘ভ্যাকেন্সি’-তে যেতে হবে। এর পর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে অনলাইনের মাধ্যমে পরবর্তী ধাপ অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইচ্ছুক প্রার্থীদের ২৮ ফেব্রুয়ারি ’২৩-এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির এই ওয়েবসাইটটি দেখুন— https://www.makautwb.ac.in/।

MAKAUT Job Recruitment Vacancy Eligibility university Technology Institutes Govt Job WB Govt Jobs Teacher Student Application
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy