Advertisement
E-Paper

বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার কাউন্সেলিং প্রক্রিয়া শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল এমসিসি

বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে ওঠার জন্য প্রয়োজন ডিএম, এমসিএইচ বা ডিআরএনবি ডিগ্রি। সে জন্যই প্রতি বছর এর জন্য এনবিইএমএস-এর তরফে জাতীয় স্তরে নিট এসএস-এর আয়োজন করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৮:৫২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

গত জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার প্রবেশিকার ফলাফল। এ বার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সুপারস্পেশ্যালিটি-র (নিট এসএস) কাউন্সেলিং সূচি প্রকাশ করা হল। বিজ্ঞপ্তি জারি করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অল ইন্ডিয়া কোটার ৫০ শতাংশ আসন পূরণ করা হবে নিট এসএস কাউন্সেলিংয়ের মাধ্যমে। প্রথম, দ্বিতীয় এবং অতিরিক্ত একটি ‘স্ট্রে ভ্যাকেন্সি’ রাউন্ডের মাধ্যমে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদনকারীদের পরীক্ষায় প্রাপ্ত র‍্যাঙ্ক, শূন্য আসন এবং পছন্দের উপর নির্ভর করে আসন বরাদ্দ করা হবে।

প্রথম রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। এই রাউন্ডের জন্য নাম নথিভুক্ত করতে হবে ১৫ মার্চ পর্যন্ত। পড়ুয়ারা নিজেদের পছন্দের আসন ও কোর্স বাছাই করতে পারবেন ১১ থেকে ১৬ মার্চের মধ্যে। তাঁদের জন্য আসন বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে ১৭ মার্চ। বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ১৮ মার্চ। নির্ধারিত মেডিক্যাল কলেজে পড়ুয়াদের উপস্থিত হতে হবে ১৯ থেকে ২৫ মার্চের মধ্যে।

একই ভাবে দ্বিতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন চলবে ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। পরবর্তী ধাপের সমস্ত প্রক্রিয়া শেষ হবে ১৬ এপ্রিলের মধ্যে। প্রথম দু’টি রাউন্ডের মাধ্যমে ভর্তির পরও আসন পূরণ না হলে আয়োজন করা হবে ‘স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড’-এর।

আগ্রহীদের mcc.nic.in ওয়েবসাইটে গিয়ে কাউন্সেলিংয়ের জন্য নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন ফি-র পরিমাণ ৫০০০ টাকা।

উল্লেখ্য,বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে ওঠার জন্য প্রয়োজন ডিএম/ এমসিএইচ/ ডিআরএনবি-র। প্রতি বছর এর জন্য এনবিইএমএস-এর তরফে জাতীয় স্তরে নিট এসএস-এর আয়োজন করা হয়। গত বছর ডিসেম্বর মাসে আয়োজন করা হয় নিট এসএস। ফল ঘোষণা করা হয় চলতি বছরের ২৩ জানুয়ারিতে।

National Eligibility cum Entrance Test for Super Speciality NEET SS NEET SS Result 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy