Advertisement
E-Paper

রেলওয়ের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন! জেনে নিন পরীক্ষা দিনক্ষণ

আরআরবি-র তরফে মোট আটটি পদমর্যাদায় নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৮:৩৪
Indian Railways

ভারতীয় রেল। ছবি: সংগৃহীত।

প্রতি বছরই একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ভারতীয় রেল-এ বিভিন্ন পদমর্যাদায় নিয়োগের জন্য আয়োজন করা হয় পরীক্ষার। চলতি অর্থবর্ষেও একাধিক শূন্যপদ পূরণে দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নিয়োগ পরীক্ষা।

আরআরবি-র তরফে মোট আটটি পদমর্যাদায় নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হবে। যদিও এর মধ্যে ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেকশন কন্ট্রোলার, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল বিভাগের নিয়োগ পরীক্ষা। আগামী ১৩ মার্চ শেষ সমস্ত পরীক্ষা। রেল-এর অন্য পরীক্ষার সূচি নিম্নলিখিত—

১। আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যটাগরি (এনটিপিসি) গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডারগ্র্যাজুয়েট—পরীক্ষার প্রথম পর্যায়ের নিয়োগ পরীক্ষা হবে আগামী ১৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার দিন এখনও জানানো হয়নি।

২। আরআরবি মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি— পূর্ব নির্ধারিত সম্ভাব্য সূচি অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। তবে এখনও ঘোষণা করা হয়নি চূড়ান্ত দিনক্ষণ।

৩। আরআরবি গ্রুপ ডি লেভেল ১— পরীক্ষা আয়োজনের সম্ভাবনা আগামী মে-তেই। তবে এখনও চূড়ান্ত দিন ঘোষণা করা হয়নি।

Indian Railways Railway Recruitment Board Railway Recruitment 2026 RRB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy