Advertisement
E-Paper

উচ্চপদে কর্মী খুঁজছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, কোন পদের জন্য কত বয়ঃসীমা স্থির করা হয়েছে?

ম্যানেজারদের মাসিক বেতন হতে পারে ৬৪, ৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা। অন্য দিকে, ডেপুটি ম্যানেজারদের বেতন মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা হতে পারে। এ ছাড়াও দেওয়া হবে অতিরিক্ত ভাতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৮:৪৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কর্মখালির বিজ্ঞপ্তি জারি করেছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এক্সিম)। ম্যানেজারিয়াল পদে নিয়োগ করা হবে কর্মীদের। এ জন্য চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

ব্যাঙ্কে ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ছ’টি। নিযুক্তেরা ইন্টারনাল অডিট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে কাজের সুযোগ পাবেন।

ম্যানেজারদের মাসিক বেতন ৬৪, ৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা। অন্য দিকে, ডেপুটি ম্যানেজারদের বেতন মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা হতে পারে। এ ছাড়াও দেওয়া হবে অতিরিক্ত ভাতা।

ডেপুটি ম্যানেজার পদে নির্ধারিত বয়ঃসীমা ২১ থেকে ২৮ বছর। অন্য দিকে, ম্যানেজার পদে আবেদন জানানোর জন্য বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। কোন বিভাগের জন্য কোন পদে নিয়োগ, তার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার মাপকাঠি স্থির করা হয়েছে।

প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৩ মার্চ আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Exim Bank of India WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy