Advertisement
E-Paper

উত্তর ২৪ পরগণায় মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে, শূন্যপদ ক’টি?

বেতন হবে ৬০ হাজার টাকা প্রতি মাসে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৫:৫৬
 উত্তর ২৪ পরগণা জেলায় কাজের সুযোগ।

উত্তর ২৪ পরগণা জেলায় কাজের সুযোগ। প্রতীকী ছবি।

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে উত্তর ২৪ পরগণা জেলায়। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মেডিক্যাল অফিসার পদে নিয়োগ হবে। চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য মোট শূন্যপদ রয়েছে ২৬টি। সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ১৫টি, তফসিলি জাতির জন্য ৫টি, তফসিলি জনজাতির জন্য ২টি, ওবিসি এ বিভাগের জন্য ৩টি এবং ওবিসি বি বিভাগের জন্য ১টি শূন্যপদ রয়েছে। নিয়োগের পর বেতন হবে ৬০ হাজার টাকা প্রতি মাসে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে উত্তর ২৪ পরগণা জেলার ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ‘নোটিশ’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদনের পদ্ধতি জানতে পারবেন প্রার্থীরা। ২০ থেকে ২৭ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর বা উত্তর ২৪ পরগণা জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Health Jobs Job Vacancy Recruitment Job Recruitment Eligibility Vacancy Govt Job Emplyment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy