Advertisement
E-Paper

স্নাতকে ভর্তির প্রবেশিকা দিতে চান! আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হলেও থাকছে না সংশোধনের সুযোগ

চলতি বছর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৪৮টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ১৩৭টি রাজ্য সরকারি, বেসরকারি, ডিমড বিশ্ববিদ্যালয় বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকে ভর্তির সুযোগ মিলবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য উত্তীর্ণ হতে হয় কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট)। ন্যাশানাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে ওই প্রবেশিকার আয়োজন করা হয়ে থাকে। চলতি বছরের পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে এনটিএ। ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

তবে, আবেদনপত্রে ভুল সংশোধনের সুযোগ প্রার্থীরা পাবেন না। তাই পরীক্ষার্থীদের নিজেদের নাম, অভিভাবকের নাম, ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতা, লিঙ্গ, জাতি, পরীক্ষাকেন্দ্র বা কোন ভাষায় পরীক্ষা দেবেন, মোবাইল নম্বর, ই-মেল আইডি, বাড়ির ঠিকানা বা আপৎকালীন নম্বর সংক্রান্ত সমস্ত তথ্য নির্ভুল ভাবে লিখতে হবে।

প্রার্থীরা এনটিএ-র পোর্টাল-এ গিয়ে নাম নথিভুক্ত করে আবেদন করতে পারবেন। নথিভুক্তিকরণের পর যে আইডি এবং পাসওয়ার্ড তৈরি হবে তা দিয়ে লগ ইন করতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এ ক্ষেত্রে পরবর্তী প্রয়োজনের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ওই পাতাটি ডাউনলোড করে রাখা আবশ্যক।

১১ থেকে ৩১ মে পর্যন্ত কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে কুয়েট ইউজি হতে চলেছে। মোট ১৩টি ভাষায় ৩৭টি বিষয়ের পরীক্ষা দিতে পারবেন। চলতি বছরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৪৮টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়-সহ ১৩৭টি রাজ্য সরকারি, বেসরকারি, ডিমড বিশ্ববিদ্যালয় বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকে ভর্তির সুযোগ থাকছে।

Online Applications exam schedule UG Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy