Advertisement
E-Paper

পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ, কোন পদে কত বেতন?

প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ১৭:০৩
পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বিভাগে কাজের সুযোগ।

পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বিভাগে কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বিভাগে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক ওয়েবসাইটে।

চুক্তির ভিত্তিতে কেস ওয়ার্কার পদে নেওয়া হবে কর্মী। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরের তরফে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগে কেস ওয়ার্কার পদে মহিলা নেওয়া হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা।

আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, কম্পিউটারের কাজে দক্ষতা থাকা দরকার। বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানা দরকার। ইংরেজি ভাষা লিখতে এবং পড়তে জানা দরকার। সংশ্লিষ্ট বিভাগে আগে অন্য কোথাও ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ‘হোমপেজ’ এবং ‘নোটিশ’ থেকে ‘রিক্রুটমেন্টে’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দেওয়া দরকার। ৪ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Recruitment in Paschim Medinipur WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy