Advertisement
E-Paper

ইতিহাসে আগ্রহী? স্নাতক হলেই আবেদন জানাতে পারেন কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে

ন্যূনতম যোগ্যতা হিসাবে স্নাতক হওয়া প্রয়োজন। স্নাতকোত্তর বা উচ্চতর শিক্ষার ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১৭:৪২
কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে চাকরি।

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে চাকরি। সংগৃহীত ছবি।

কলকাতা পোর্ট ট্রাস্টে বিশেষ পদে চাকরির সুযোগ। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়াও।

নিয়োগ হবে মিউজিয়াম কিউরেটর তথা রেকর্ড প্রিজারভেশন অফিসার পদে। মোট শূন্যপদ ২টি। প্রাথমিক ভাবে ২ বছরের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের। আবেদন জানাতে পারবেন কলকাতা ডক সিস্টেম এবং হলদিয়া ডক কমপ্লেক্সের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির পদমর্যাদায় কর্মরতরা। ন্যূনতম যোগ্যতা হিসাবে স্নাতক হওয়া প্রয়োজন। স্নাতকোত্তর বা উচ্চতর শিক্ষার ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়াও, ভারতীয় ইতিহাস, বিশেষত, সমুদ্রের ইতিহাস, সমুদ্রবাণিজ্যের ঐতিহ্য এবং সাংস্কৃতিক ইতিহাাসের প্রতি আগ্রহ থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্তদের আর্কাইভের দেখাশোনা, প্রশাসনিক দায়িত্ব সামলানো এবং রেকর্ড ম্যানেজমেন্টের কাজ করতে হবে। এ ছাড়াও, বিভিন্ন নথি, ফাইল এবং ছবি সংরক্ষণের দায়িত্বও থাকবে।

প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরাম্যাটে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৭ এপ্রিল। এই নিয়োগের বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে যেতে হবে।

WB Govt Jobs Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy