Advertisement
E-Paper

নিট পিজি কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু

যোগ্য প্রার্থীরা এমসিসি-র অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in.-এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৫:৪৯
নিট পিজি কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু

নিট পিজি কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু সংগৃহীত ছবি

মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) নিট পিজি কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া গত ১০ অক্টোবর থেকে শুরু করেছে। যোগ্য প্রার্থীরা এমসিসি-র অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in.-এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন ও তার জন্য বরাদ্দ অর্থ অনলাইনে জমা দেওয়ার প্রক্রিয়াটি চলবে।

গত ৭ অক্টোবরের মধ্যে যোগ্য প্রার্থীরা প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের পর নির্দিষ্ট কলেজগুলিতে রিপোর্টিং প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন।

প্রার্থীরা দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়ায় কী ভাবে রেজিস্টার করতে পারেন?

১. প্রথমেই এমসিসি-র সরকারি ওয়েবসাইট mcc.nic.in.-এ যেতে হবে।

২.এ বার হোমপেজে 'পিজি কাউন্সেলিং' ট্যাবে ক্লিক করতে হবে।

৩. এর পর 'নিট পিজি রাউন্ড ২ অনলাইন রেজিস্ট্রেশন'-এর যে লিঙ্কটি দেখতে পাওয়া যাবে, সেখানে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে হবে।

৪. প্রয়োজনীয় সমস্ত নথি এ বার এখানে সঠিক ভাবে আপলোড করে রেজিস্ট্রেশনের বরাদ্দ অর্থটিও জমা দিতে হবে।

৫. এ পর জমা দেওয়া রেজিস্ট্রেশন ফর্মটির একটি কপি ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে হবে ভবিষ্যতের সুবিধার্থে।

দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের বিকল্প বাছাই ও নিশ্চিত করার প্রক্রিয়াটি চলবে ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। সংশ্লিষ্ট কলেজে অভ্যন্তরীণ প্রার্থীদের যাচাই প্রক্রিয়াটি আগামী ১৪ থেকে ১৬ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে। এ ছাড়া, আসন বরাদ্দ করার প্রক্রিয়াটি ১৭ থেকে ১৮ অক্টোবরের পর্যন্ত চলবে ও তার ফল ঘোষণা হবে আগামী ১৯ অক্টোবর।

NEET Post Graduate Degree MCC Registration Doctors Medical Education counselling career
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy