Advertisement
E-Paper

পশ্চিমবঙ্গ নিট ইউজি কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু

প্রার্থীরা কাউন্সেলিং-এর জন্য পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সরকারি ওয়েবসাইট-wbmcc.nic.in.-এ গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ১৮:৪৬
পশ্চিমবঙ্গ নিট ইউজিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু

পশ্চিমবঙ্গ নিট ইউজিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গ নিট ইউজি-র কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে ২২ অক্টোবর বিকেল ৪টে থেকে। নিট ইউজি কাউন্সেলিং-এর প্রথম রাউন্ডের সময়সূচিটি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা কাউন্সেলিং-এর জন্য পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সরকারি ওয়েবসাইট-wbmcc.nic.in.-এ গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশনের বরাদ্দ অর্থটি প্রার্থীদের ২৫ অক্টোবরের আগে জমা দিতে হবে।

পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল যে সময়সূচিটি প্রকাশ করেছে, সেটি হল-

>কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডে অনলাইন রেজিস্ট্রেশন ও টাকা জমা দেওয়া যাবে ২২ অক্টোবর বিকেল ৪টে থেকে ২৫ অক্টোবর মাঝরাত পর্যন্ত।

>বরাদ্দ কলেজগুলিতে প্রার্থীদের নথি যাচাই করা হবে ২৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত।

>প্রথম রাউন্ডের বরাদ্দ আসন ও কলেজের ব্যাপারে তথ্য প্রকাশ করা হবে ২৮ অক্টোবর সন্ধ্যে ৬ টার মধ্যে।

>সঠিক ভাবে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা প্রার্থীদের প্রভিশনাল তালিকাটি ২৮ অক্টোবর সন্ধ্যে ৬ টার পর প্রকাশ করা হবে।

>সঠিক ভাবে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা প্রার্থীদের চূড়ান্ত তালিকাটি ২৯ অক্টোবর দুপুর ১২ টার মধ্যে প্রকাশ করা হবে।

>অনলাইনে বিকল্প বাছাই ও বিকল্প নিশ্চিত করার জন্য চূড়ান্ত তালিকাটি ২৯ অক্টোবর দুপুর ২ টো থেকে ৩১ অক্টোবর সকাল ৭ টার মধ্যে প্রকাশ করা হবে।

>প্রথম রাউন্ডের বরাদ্দ আসনের প্রভিশনাল রেজাল্টটি ১ নভেম্বর সন্ধ্যে ৬ টার পর প্রকাশ করা হবে।

>যাচাই প্রক্রিয়ার পর বরাদ্দ কলেজগুলিতে প্রয়োজনীয় নথিপত্র ও অর্থ-সহ প্রার্থীদের ভর্তির জন্য উপস্থিত হতে হবে ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর সকাল ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে।

এই রাউন্ড ছাড়া বাকি রাউন্ডের সম্ভাব্য সময়সূচিটি এর পরে প্রকাশ করা হবে।

NEET West Bengal Undergraduate counselling Registration online registration West Bengal Medical Council Registration Fee Medical Colleges Seat Allotment Schedule result doctor Education Career Medical
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy