শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।
এই কাজে নিযুক্ত হতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। যে সমস্ত ব্যক্তি আগে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় কাজ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ল্যান্ড ম্যানেজার পদের নেওয়া হবে কর্মী। প্রথমে ১ বছরের জন্য নেওয়া হবে। পরে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়তে পারে। আবেদনকারী প্রার্থীর বয়স ৬০ থেকে ৬৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
আবেদন প্রক্রিয়া:
যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মী আবেদন করতে চান, তাঁদের প্রথমে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন প্রার্থীরা। আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া প্রয়োজন। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চিফ এগজ়িকিউটিভ অফিসারকে উদ্দেশ করে জমা দিতে হবে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি। ২৪ এপ্রিল’২৩-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির ওয়েবসাইটটি দেখতে পারেন।