Advertisement
E-Paper

গেট পাশ না করেও এমটেক করার সুযোগ মিলতে পারে, ভর্তি নেবে কোন বিশ্ববিদ্যালয়?

ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) করার সুযোগ মিলবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৪:২২

ছবি: এআই সহায়তায় প্রণীত।

ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তরের সুযোগ দেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) পড়ানো হবে ওই বিশ্ববিদ্যালয়ে। ভর্তির আবেদন জানানোর জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) পাশ করা আবশ্যক নয়।

পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতকেরা উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে গেট পাশ করেছেন, দু’বছর কিংবা তার বেশি কাজের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে— এমন প্রার্থীরা ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিভাগে নন-গেট প্রার্থীদের জন্য ২৪টি আসন বরাদ্দ করা হয়েছে। এ ক্ষেত্রে তাঁদের অনলাইনে পরীক্ষা এবং ইন্টারভিউ দিতে হবে। তার পর ভর্তি হওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা। চাকরিজীবীদের ক্ষেত্রে অনলাইন ইন্টারভিউ দেওয়া আবশ্যক। গেট উত্তীর্ণদের ক্ষেত্রে ইন্টারভিউ বা পরীক্ষা কোনওটাই দিতে হবে না।

অনলাইনে প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ ফর্ম পূরণ করে তাতে সব তথ্য দিতে পারবেন তাঁরা। আবেদনের জন্য পোর্টাল ৩০ জুন পর্যন্ত চালু থাকবে। আবেদনমূল্য হিসাবে ধার্য করা হয়েছে ৪৫০ টাকা। জুলাই মাসে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হতে চলেছে।

PG Admission 2026 Burdwan University Admission Engineering Students
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy