উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় যমজ ভাই, দু’জনেই পেয়েছেন ৪৮৯ (৯৭.৮ শতাংশ) নম্বর। বাঁকুড়ার ওন্দার বাসিন্দা অনীশ বারুই এবং অনীক বারুই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া।
মাত্র ২৫ মিনিটের ফারাকে অনীশ দাদা এবং অনীক ভাই হলেও দু’জনের পছন্দের তালিকায় রয়েছে ফুটবল খেলা। ভবিষ্যতের লক্ষ্যও এক, চিকিৎসক হতে চান তাঁরা। তবে, সম্প্রতি ঘটে যাওয়া পহেলগাঁও কাণ্ডের জবাবে ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে অনীশের সাফ বক্তব্য, “যারা এ ভাবে মানুষ মারে, তাদের পরিণাম এমনই হওয়া উচিত।”
আরও পড়ুন:
বাঁকুড়ার কালীসেন গ্রামের বাসিন্দা অনীশ-অনীক। মাধ্যমিকে চতুর্থ স্থান পেয়েছিল অনীশ বারুই। ছোট ভাই অনীক ষষ্ঠ স্থানাধিকারী ছিলেন। এ বার আর কোনও নম্বরের ফারাক নেই, কী বলছেন দু’ভাই? “একই নম্বর পাব ভাবিনি। তাই আনন্দ পেয়েছি। আমরা আমাদের এই সাফল্য বাবা- মা, দাদু - ঠাকুমা ও স্কুলের শিক্ষক মহারাজদের উৎসর্গ করতে চাই।”
অনীশ-অনীক পড়াশোনার ক্ষেত্রে একে অপরকে সাহায্য করতেন। প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করতেই হত, তাই আলাদা করে পরীক্ষা প্রস্তুতির তেমন চাপ ছিল না। তবে, স্কুলে পড়াশোনার পাশাপাশি, খেলাধুলায় মন ছিল সমান ভাবে।
অনীশ-অনীকের বাবা প্রলয় বারুই পেশায় স্কুল শিক্ষক। তিনি বলেন, “আমাদের দু’ছেলেই ছোট থেকে মেধাবী। এক ভাই প্রথম হলে অপরজন দ্বিতীয় হত। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও একই ভাবে জায়গা ধরে রাখতে পেরেছে, এটা ভীষণ আনন্দের বিষয়। স্কুলের অবদানেই ওরা ভাল ফল করতে পেরেছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ৭ মে দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
- চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ১৮ মার্চ। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে।
- ৮ মে সকাল ১০টা থেকে রাজ্যের ৫৫টি বিতরণকেন্দ্র থেকে স্কুলের প্রতিনিধিদের কাছে মার্কশিট এবং শংসাপত্র বিলি শুরু হবে।
-
সিনেমার ‘ঘোঁতন’ জয়ী উচ্চমাধ্যমিকেও, আর্টসে ৯২ শতাংশ নিয়ে উত্তীর্ণ মহাব্রত
-
হুইলচেয়ারেই স্বপ্ন দেখা শ্রেয়া উচ্চ মাধ্যমিকে জয়ী মেধার লড়াইয়ে, জানালেন, ফেলুদা তাঁর প্রিয় চরিত্র
-
ধর্ম ধর্মের জায়গায়, সংবিধানই শ্রেষ্ঠ! মনে করেন উচ্চ মাধ্যমিকের উর্দু বিভাগে প্রথম হওয়া সাজিদ
-
গতানুগতিক ধারার বাইরে ভাবছে তনয়-অনুস্কা, উচ্চ মাধ্যমিকে কৃতীদের লক্ষ্য সিভিল সার্ভিস
-
উচ্চ মাধ্যমিকে পাশ করেও ফের সেমেস্টারে বসার সুযোগ পড়ুয়াদের