Advertisement
E-Paper

প্রকাশিত ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার ফল, কতজন উত্তীর্ণ প্রিলিমস-এ?

ইউপিএসসি-র ইএসই প্রিলিমস পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত ৮ ফেব্রুয়ারি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৩
UPSC

ইউপিএসসি। ছবি: সংগৃহীত।

এক মাসের মধ্যেই প্রকাশিত ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রিলিমস পরীক্ষার (ইএসই)-র ফলাফল। ইউনিয়ন পাবলিক সার্ভিসেস কমিশন (ইউপিএসসি)-র তরফে শুক্রবারই ঘোষণা করা হল চলতি বছরের পরীক্ষার ফল।

ইউপিএসসি-র ইএসই প্রিলিমস পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত ৮ ফেব্রুয়ারি। দেশের একাধিক কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। উত্তীর্ণ হয়েছেন ১,৪৪৩ জন। এঁদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৫৭৮ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৪২০ জন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ২৭৮ জন এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ১৬৭ জন উত্তীর্ণ।

বুধবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলে মেন পরীক্ষার জন্য উত্তীর্ণদের রোল নম্বর জানানো হয়েছে। তবে সেখানে পরীক্ষার কাট অফ নম্বরের উল্লেখ থাকবে না। মেন পরীক্ষা এবং ইন্টারভিউ পর্বের পরেই জানানো হবে কাট অফ নম্বর।

আগামী ২১ জুন দেশ জুড়ে আয়োজন করা হবে ইএসই মেন পরীক্ষার। কমিশনের তরফে জানানো হয়েছে, মূল পরীক্ষার এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে।

কী ভাবে ইএসই প্রিলিমস-এর ফল দেখা যাবে?

১। পরীক্ষার্থীদের কমিশনের ওয়েবসাইট upsc.gov.in-এ যেতে হবে।

২। এর পর হোমপেজ থেকে ফলাফল দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। সেখানে প্রকাশিত পিডিএফ থেকে নিজেদের রোল নম্বর দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

৪। পরীক্ষার্থীরা চাইলে ফলাফলের পিডিএফ-টি ডাউনলোড করেও রাখতে পারবেন।

Union Public Service Comission UPSC ESE upsc ese prelims upsc ese prelims result
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy