বাবার সব্জির দোকান। ছেলের স্বপ্ন বিজ্ঞানী হওয়ার। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান পাওয়ার পর ছেলের স্বপ্নকে কী ভাবে বাস্তবায়িত করবেন সেই চিন্তাই করছেন তুষার দেবনাথের বাবা তপন দেবনাথ।
তুষার চলতি বছর উচ্চ মাধ্যমিকে প্রথম দশের মেধাতালিকার মধ্যে দ্বিতীয় হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতকরা হার ৯৯.২। তুষার বলেন, ‘‘চেষ্টা করেছিলাম, কিন্তু এত ভাল ফল হবে আশা করিনি। বিজ্ঞানী হতে চাই। নিট, জেইই মেনস দিয়েছি। যেখানে সুযোগ পাব পড়ার ইচ্ছে রয়েছে’’। যদিও তুষার বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-এ পড়তে চান।
ছেলের স্বপ্ন পূরণ করবেন কী ভাবে?
এমন প্রশ্ন শুনতেই বাবার গলার আওয়াজ কিছুটা থমকে গেল। ছেলে এত ভাল ফল করেছেন কিন্তু এর পরে কী ভাবে পড়াবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তিনি বলেন, ‘‘ছেলে তো বিজ্ঞানী হতে চায়, কিন্তু কী ভাবে পড়াব! স্কুল যদি সাহায্য করে দেখি’’। উত্তর শুনতেই বোঝা গেল আর্থিক অনটন ভাল ফলাফলের পরেও বাধা হয়ে দাঁড়াচ্ছে স্বপ্ন পূরণে।
আরও পড়ুন:
তুষার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও বেশ ওয়াকিবহল। পহলেগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পর ভারতের প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘‘ভারতের উত্তর দেওয়ার প্রয়োজন ছিল’’।
তুষার দেবনাথ।
বক্সিরহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তুষার। বাড়ি কোচবিহারে অসম সীমানার কাছে। বাবা-মা ভাইকে নিয়েই দিন কাটে। মা অঞ্জনা দেবনাথ গৃহবধু। ভাই তরুণ দেবনাথ সদ্য মাধ্যমিক দিয়েছে। তুষার খেলাধুলা করতে ভালবাসেন। উচ্চ মাধ্যমিকে পরীক্ষার সময়ও ক্রিকেট খেলা বাদ রাখেননি তুষার। পরিবারের মধ্যে ছেলের এমন ফলাফলে খুশির হাওয়া এলেও এর পর কী ভাবে উচ্চ শিক্ষা মিলবে, তা নিয়ে চিন্তায় সকলে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ৭ মে দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
- চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ১৮ মার্চ। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে।
- ৮ মে সকাল ১০টা থেকে রাজ্যের ৫৫টি বিতরণকেন্দ্র থেকে স্কুলের প্রতিনিধিদের কাছে মার্কশিট এবং শংসাপত্র বিলি শুরু হবে।
-
সিনেমার ‘ঘোঁতন’ জয়ী উচ্চমাধ্যমিকেও, আর্টসে ৯২ শতাংশ নিয়ে উত্তীর্ণ মহাব্রত
-
হুইলচেয়ারেই স্বপ্ন দেখা শ্রেয়া উচ্চ মাধ্যমিকে জয়ী মেধার লড়াইয়ে, জানালেন, ফেলুদা তাঁর প্রিয় চরিত্র
-
ধর্ম ধর্মের জায়গায়, সংবিধানই শ্রেষ্ঠ! মনে করেন উচ্চ মাধ্যমিকের উর্দু বিভাগে প্রথম হওয়া সাজিদ
-
গতানুগতিক ধারার বাইরে ভাবছে তনয়-অনুস্কা, উচ্চ মাধ্যমিকে কৃতীদের লক্ষ্য সিভিল সার্ভিস
-
উচ্চ মাধ্যমিকে পাশ করেও ফের সেমেস্টারে বসার সুযোগ পড়ুয়াদের