উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু চাইলে আবারও দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে পারবেন। এমনই সুযোগ করে দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ (২) রেগুলেশনের ভিত্তিতে যে সমস্ত পড়ুয়া উচ্চ মাধ্যমিক পাশ করেছেন শুধুমাত্র তাঁরা এই সুযোগ পাবেন।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘পুরনো সিলেবাসে অপশন্যাল বিষয়ের সঙ্গে কম নম্বর পাওয়া বা ফেল করে যাওয়া বিষয়ের অদল-বদল করার ব্যবস্থা ছিল। এ বার সেমেস্টার পদ্ধতিতেও চাইলে পরীক্ষা বসতে পারবে উত্তীর্ণেরা’’।
৯ (২) রেগুলেশন কী?
উচ্চ মাধ্যমিকে পরীক্ষা হয় মোট ছ’টি বিষয়ে। যার মধ্যে দু’টি ভাষাভিত্তিক বিষয়ে বাধ্যতামূলক পাশ করতে হয়। এ ছাড়াও বাকি চারটির মধ্যে তিনটি বিষয়ে পাশ করা বাধ্যতামূলক। ধরা যাক কোনও পড়ুয়া বাংলা, ইংরেজি, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা এবং জীববিদ্যা বিষয়ে পরীক্ষা দিচ্ছেন। সে ক্ষেত্রে যদি ওই পড়ুয়া পদার্থবিদ্যায় অনুত্তীর্ণ হন এবং বাকি বিষয়ে উত্তীর্ণ হন, তা হলে তিনি উচ্চ মাধ্যমিকে ফেল করবেন না বরং ‘বেস্ট অফ ফাইভ’-এর ভিত্তিতে সাধারণ ভাবেই তার আর পদার্থবিদ্যার নম্বর গ্রাহ্য করা হবে না। এই পদ্ধতিতে যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন তাঁরা ৯ (২) রেগুলেশনের মধ্যে পড়েন।
শিক্ষা সংসদের দেওয়া বিজ্ঞপ্তির ভিত্তিতে এই ৯ (২) রেগুলেশনে যারা পাশ করছেন তাঁরা চাইলে ফের নতুন সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন।
আরও পড়ুন:
ছাত্র-ছাত্রীদের কী সুবিধা?
শিক্ষা সংসদ সূত্র, ৯ (২) রেগুলেশনে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেও দেখা গিয়েছে জয়েন্টের মতন পরীক্ষায় তাঁরা সুযোগ পাচ্ছেন না। কারণ, জয়েন্ট উত্তীর্ণ হয়ে সুযোগ পেতে গেলে বিজ্ঞান বিভাগের মূল তিনটি বিষয় ( রসায়ন, গণিত, পদার্থবিদ্যা)-এ উত্তীর্ণ হতেই হয়। তাই এর মধ্যে কোনও একটিতেও যদি পড়ুয়া ফেল করে যান বা কম নম্বর পেয়ে যান তবে ৯ (২) রেগুলেশনে পাশ করেও লাভ হয় না। তখন তাঁকে পুনরায় এক বছর অপেক্ষা করতে হয়। উচ্চ মাধ্যমিকে ওই সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় বসতে হয়। কিন্তু সেখানে সে আর রেগুলার প্রার্থী থাকে না। এখানেই শিক্ষা সংসদের তরফে আরও একটি সুযোগ দেওয়া হচ্ছে। তাঁরা চাইলে সম্পূর্ণ এক বছর অপেক্ষা না করে নতুন করে সেমেস্টার পদ্ধতিতে রেগুলার প্রার্থী হিসাবে ভর্তি হতে পারবেন। তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষায় বসার সুযোগ পাবেন ওই প্রার্থীরা। তবে সে ক্ষেত্রে সব বিষয়ই আবার পরীক্ষা দিতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
ছাত্র-ছাত্রীকে নিজের স্কুল মারফৎ অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া রেজ়াল্ট জমা দিতে হবে। ৮ মে থেকে ৭ জুন পর্যন্ত শিক্ষা সংসদের ওয়েবসাইটটি এই প্রক্রিয়ার জন্য খোলা থাকবে।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এ বছর উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের পুনরায় সেমেস্টার সিস্টেম-এ পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে। পাশ করে গেলে ও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত অভিনব হলে ও এর সুযোগ কতজন ছাত্র ছাত্রী নেবে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। খুব একটা রেসপন্স পাওয়া যাবে বলে আমাদের মনে হয় না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ৭ মে দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
- চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ১৮ মার্চ। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে।
- ৮ মে সকাল ১০টা থেকে রাজ্যের ৫৫টি বিতরণকেন্দ্র থেকে স্কুলের প্রতিনিধিদের কাছে মার্কশিট এবং শংসাপত্র বিলি শুরু হবে।
-
সিনেমার ‘ঘোঁতন’ জয়ী উচ্চমাধ্যমিকেও, আর্টসে ৯২ শতাংশ নিয়ে উত্তীর্ণ মহাব্রত
-
হুইলচেয়ারেই স্বপ্ন দেখা শ্রেয়া উচ্চ মাধ্যমিকে জয়ী মেধার লড়াইয়ে, জানালেন, ফেলুদা তাঁর প্রিয় চরিত্র
-
ধর্ম ধর্মের জায়গায়, সংবিধানই শ্রেষ্ঠ! মনে করেন উচ্চ মাধ্যমিকের উর্দু বিভাগে প্রথম হওয়া সাজিদ
-
গতানুগতিক ধারার বাইরে ভাবছে তনয়-অনুস্কা, উচ্চ মাধ্যমিকে কৃতীদের লক্ষ্য সিভিল সার্ভিস
-
অভাবের জন্য নেওয়া হয়নি তালিম, চাকরি পেয়ে গিটার শিখতে চান উচ্চ মাধ্যমিকে সপ্তম কোয়েল