ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-এর তরফে ২০২৬-এর অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (এএনএম) এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম) পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগ্রহী পড়ুয়ারা ডব্লিউবিজেইইবি-র ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।
২৫ মার্চ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। আবেদনপত্র কোনও ভুল থাকলে তা সংশোধন করতে হবে ২১ থেকে ২৩ এপ্রিলের মধ্যে। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ৪ জুন। এএনএম এবং জিএনএম পরীক্ষা হবে ১৪ জুন। অফলাইনে অর্থাৎ সরাসরি পরীক্ষা নেওয়া হবে। বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলবে পরীক্ষা।
আরও পড়ুন:
আবেদনের জন্য ডব্লিউবিজেইইবি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট লিঙ্কে যাওয়া প্রয়োজন। এর পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাধারণ বিভাগের প্রার্থীরা ৪০০ টাকা এবং সংরক্ষিত বিভাগের প্রার্থীরা ৩০০ টাকা জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এএনএম কোর্সে শুধুমাত্র মহিলাই আবেদন করতে পারবেন। জিএনএম কোর্সে এমন কোনও সীমাবদ্ধতা নেই। প্রার্থীদের অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৪০ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বাংলা অথবা নেপালি ভাষায় দক্ষতা থাকা চাই।