Advertisement
E-Paper

কুণাল কাণ্ড: যে যা বললেন

আলোড়ন দেশজুড়ে

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৪ ১৩:৪৫

আলোড়ন দেশজুড়ে

Advertisement

সূর্যকান্ত মিশ্র
উপযুক্ত তদন্ত হওয়া উচিত। এই ধরনের বন্দিদের ক্ষেত্রে নিরাপত্তা আরও বাড়ানো উচিত। ঠিক মতো তদন্ত হলে অনেক রাঘব বোয়াল ধরা পড়বে।

আবদুল মান্নান
এই ঘটনা জেল কর্তৃপক্ষের অসতর্কতা না ইচ্ছাকৃত তা খতিয়ে দেখা উচিত। আগেই খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন কুণাল। নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য জানা যাবে। সুস্থ হয়ে উঠে প্রকৃত অপরাধীদের নাম জানিয়ে তদন্তে সাহায্য করুক কুণাল।

মহম্মদ সেলিম
হতাশা থেকেই এই কাজ করেছেন কুণাল। এত ঘুমের ওষুধ কীভাবে এল? আদালতের নদরদারিতে তদন্তের আবেদন করছি।

রাহুল সিংহ
আরও ধৈর্য ধরা উচিত ছিল কুণালের। এই ভাবে বললেই কাউকে গ্রেফতার করা যায় না। কুণালের উচিত সঠিক তথ্য দিয়ে সিবিআইকে তদন্তে আরও সাহায্য করা। জেলের মধ্যে এত ওষুধ কী ভাবে এল তা-ও খতিয়ে দেখা উচিত।

সুব্রক্ষ্মণ্যম স্বামী
আত্মহত্যার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। কুণালের এটা জানা উচিত। আরও তথ্য দিয়ে তদন্তে সিবিআই-কে সাহায্য করা উচিত তাঁর।

সিদ্ধার্থনাথ সিংহ
এটা কী আত্মহত্যার চেষ্টা না রাজনৈতিক ষড়যন্ত্র? কুণাল নিজেই খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন দিন তিনেক আগে। তার পরেও এই ঘটনা কী করে ঘটল?

অভিষেক মনু সিংভি
রাজ্যের অনেক নেতা-মন্ত্রী সারদা কাণ্ডে জড়িত। তাঁদের নাম গোপন করা হচ্ছে। নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy