Advertisement
E-Paper

পেট্রোলের দাম কমলো

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৪ ২২:২০

পেট্রোলের দাম লিটার প্রতি ১ টাকা কমলো। মঙ্গলবার মধ্য রাত থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে তেল সংস্থাগুলি। চলতি মাসের গোড়াতেই পেট্রোলের দাম লিটার পিছু ৫৪ পয়সা কমিয়েছিল তেল সংস্থাগুলি।

১৫ অক্টোবর, বুধবার সন্ধ্যায় তেলের দাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু বুধবার মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচন। ফলে এ দিনই তেলের দাম ঘোষণা করা হল। এর ফলে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হবে ৭৪ টাকা ২১ পয়সা। দিল্লি ও মুম্বইতে তা হবে যথাক্রমে লিটার পিছু ৬৬ টাকা ৬৫ পয়সা এবং ৭৪ টাকা ৪৬ পয়সা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy