Advertisement
E-Paper

মাওবাদীদের বিরুদ্ধে হত্যা, যৌন নিপীড়ন এবং তোলা আদায়ের তথ্য দিল কেন্দ্র

প্রতি বছর ভয় দেখিয়ে প্রায় ১৪০ কোটি টাকা সংগ্রহ করছে মাওবাদীরা। গত দশ বছরে পাঁচ হাজারেরও বেশি সাধারণ মানুষকে হত্যা করছে তারা। যার মধ্যে অধিকাংশই আদিবাসী। তা ছাড়া মাওবাদীদের বিরুদ্ধে যৌন নিপীড়নেরও প্রচুর অভিযোগ রয়েছে। বুধবার রাজ্যসভায় মাওবাদীদের সম্পর্কে এক লিখিত বিবৃতিতে এমনই সব তথ্য জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই পারথীভাই চৌধুরী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৪ ১৮:১৭

প্রতি বছর ভয় দেখিয়ে প্রায় ১৪০ কোটি টাকা সংগ্রহ করছে মাওবাদীরা। গত দশ বছরে পাঁচ হাজারেরও বেশি সাধারণ মানুষকে হত্যা করছে তারা। যার মধ্যে অধিকাংশই আদিবাসী। তা ছাড়া মাওবাদীদের বিরুদ্ধে যৌন নিপীড়নেরও প্রচুর অভিযোগ রয়েছে। বুধবার রাজ্যসভায় মাওবাদীদের সম্পর্কে এক লিখিত বিবৃতিতে এমনই সব তথ্য জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই পারথীভাই চৌধুরী।

মন্ত্রী জানান, প্রতি বছর ১৪০ কোটি টাকার লেভি তোলে মাওবাদীরা। শিল্পপতি, ব্যবসায়ী, ঠিকাদার সংস্থা, তেন্দু পাতার ব্যবসায়ী থেকে সরকারি কর্মচারী, বেআইনি খননের সঙ্গে যুক্ত মাফিয়া ভয় দেখিয়ে টাকা তোলার তালিকায় সবাই আছেন। ‘ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ’-এর এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

মাওবাদীদের বিরুদ্ধে ২০০৪ থেকে ২০১৪-র নভেম্বর পর্যন্ত প্রায় ৫০২৪ জনকে হত্যার অভিযোগও আছে। যাঁর মধ্যে অধিকাংশ আদিবাসী মানুষ। একের পর এক আদিবাসী গ্রামে হত্যালীলা চালিয়েছে মাওবাদীরা। পুলিশের চর সন্দেহে অনেক আদিবাসীকে হত্যা করা হয়েছে। পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের প্রচুর অভিযোগ রয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।

প্রধানত আদিবাসী মেয়েদের উপরে যৌন অত্যাচার চলেছে বলে মন্ত্রী জানান। এর মধ্যে মাওবাদীদের দলের মহিলা সদস্যরাও রয়েছেন। ওড়িশা, মহারাষ্ট্র, বিহার ও ঝাড়খণ্ডে আত্মসর্মপণকারী মহিলা মাওবাদীরা যৌন নিপীড়ণের নানা তথ্য জানিয়েছেন। নানা সময়ে দলের উপরের স্তরে নেতা ও কর্মীরা তাঁদের ধর্ষণ, শ্লীলতাহানি করেছে। কিছু ক্ষেত্রে বিয়ে করতে বাধ্যও করা হয়েছে। আবার সন্তানসম্ভবা হলে তাঁদের গর্ভপাতে বাধ্য করা হয়েছে। কারণ, সন্তান হলে মহিলা সদস্যদের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাঁদের সন্তানধারণের বিরুদ্ধে সতর্কও করা হয়েছে। ঝাড়খণ্ডে বিষয়টি আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল মাওবাদী নেতারা। ঝাড়খণ্ডে ধরা পড়া কয়েক জন মাওবাদী পুরুষ সদস্য জানিয়েছেল, তাঁদের বন্ধ্যাত্বকরণে বাধ্য করা হয়েছিল।

naxal violence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy