Advertisement
E-Paper

কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকে ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ, জেনে নিন শর্তাবলি

নয়ডা কেন্দ্রের অধীনে গুরুগ্রামের দফতরে প্রার্থী নিয়োগ করা হবে। সপ্তম পে কমিশনের তালিকা অনুযায়ী, বেতন দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৩ ১১:৪৫
Department of Commerce, Ministry of Commerce and Industry

বাণিজ্য বিভাগ, কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রক ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় সংস্থা অথবা সরকার অধিগৃহীত সংস্থায় কর্মরত ব্যক্তিদের জন্য রয়েছে পদোন্নতির সুযোগ। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকে ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার পদে প্রার্থী প্রয়োজন।

কারা আবেদন করতে পারবেন?

কেন্দ্রীয় সংস্থা, রাজ্য সরকারি সংস্থা, কেন্দ্রশাসিত অঞ্চলের সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থায় গ্রুপ এ বিভাগে কর্মরত আধিকারিকরা আবেদন করতে পারবেন।

প্রার্থীদের পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

একই সঙ্গে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ফরেন ট্রেড, এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন— উক্ত বিভাগে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। শূন্যপদ একটি।

কোন কেন্দ্রে নিয়োগ হবে?

ডেপুটেশনের ভিত্তিতে নয়ডা কেন্দ্রের অধীনে গুরুগ্রামের স্পেশাল ইকোনমিক জোন (সেজ়) ক্লাস্টার এ-তে নিয়োগ করা হবে।

বেতন:

সপ্তম পে কমিশনের তালিকা অনুযায়ী, উল্লিখিত পদে নির্বাচিত প্রার্থীরা ৬৭ হাজার ৭০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন।

এই বিজ্ঞপ্তিটি ২২ জুন, ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছিল। ৬ অগস্টের মধ্যে ডাকযোগে নয়া দিল্লির বাণিজ্য ভবনে আবেদনপত্র পাঠাতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র এবং নথি ওই আবেদনপত্রের সঙ্গেই পাঠাতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য দেখে নিতে হবে।

MCI Recruitment 2023 Ministry Of Commerce And Industry Govt Employees Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy