কর্মী নিয়োগ করতে চলেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সিনিয়র রেসিডেন্ট নেওয়া হবে। দি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কার্ডিয়োলজি-সহ একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে এই পদে। শূন্যপদ ১২৫টি। চুক্তির ভিত্তিতে চাকরির মেয়াদ তিন বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। শুধুমাত্র ভারতীয় নাগরিকেরাই আবেদন করতে পারবেন। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৬৭,৭০০ টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার অফ ডক্টরেট (এমডি) ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রার্থীকে প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ((https://www.bhu.ac.in/) ) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৮ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।