কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্কের বিজ়নেস ডেভেলপমেন্ট ম্যানেজার (অফ রোল) পদে কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল হবে নিযুক্তদের কর্মস্থল।
ব্যাঙ্কের ক্যাপিটাল মার্কেট বিভাগে মোট ১০৬ জনকে নিয়োগ করা হবে। তাঁদের পশ্চিমবঙ্গ, গুজরাত, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, কেরল, তেলঙ্গনা এবং লখনউয়ের বিভিন্ন দফতরে পোস্টিং দেওয়া হবে। এর মধ্যে কলকাতার কার্যালয়ে রয়েছে পাঁচটি শূন্যপদ।
আরও পড়ুন:
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। এ ছাড়াও দ্বাদশ উত্তীর্ণেরাও ওই পদে কাজের সুযোগ পেতে পারেন। তবে সে ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট, ডিম্যাট, ট্রেডিং অ্যাকাউন্ট নিয়ে ছ’মাসে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরি। এ ছাড়াও রয়েছে অন্যান্য শর্ত।
প্রার্থীদের আবেদনপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৩১ মার্চ। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।