Advertisement
E-Paper

স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকলে সুযোগ মিলতে পারে ব্যাঙ্ক অফ বরোদা-য়, কোন পদে আবেদন?

নিযুক্তদের পারিশ্রমিক স্থির করা হবে যোগ্যতার নিরিখে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৯:১৩
Bank of Baroda

ব্যাঙ্ক অফ বরোদা। ছবি: সংগৃহীত।

উচ্চপদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্কের বিভিন্ন বিভাগে কাজের সুযোগ রয়েছে। নিযুক্তদের কর্মক্ষেত্র হতে পারে মুম্বই বা বেঙ্গালুরু। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে।

ব্যাঙ্কে সিনিয়র ম্যানেজার, ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। কর্মীদের রিটেল বুকিং, প্রোডাক্ট এবং ডিজিটাল রিটেল ব্রোকিং প্ল্যাটফর্ম বিভাগে কাজের সুযোগ মিলবে। পারিশ্রমিক স্থির করা হবে নিযুক্তদের যোগ্যতার ভিত্তিতে।

সমস্ত পদেই যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। পদের উপর নির্ভর করে প্রয়োজন ন্যূনতম পাঁচ থেকে আট বছরের পেশাগত অভিজ্ঞতা।

প্রার্থীদের আবেদনপত্র-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৩১ মার্চ। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

Bank Of baroda Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026 Govt Jobs 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy