Advertisement
E-Paper

কলকাতা হাইকোর্টে কর্মখালি, কোন বিভাগে নেওয়া হবে কর্মী?

কলকাতা হাইকোর্টের তরফে কর্মী নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩২,৫০০ টাকা। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৩ ১৩:৪৪
কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্ট। ছবি: সংগৃহীত।

কলকাতা হাইকোর্টের তরফে কর্মী নিয়োগ করা হবে। ‘সার্কিট বেঞ্চ অফ কলকাতা হাইকোর্ট পোর্ট ব্লেয়ার’-এর তরফে হাইকোর্টের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

স্টেনোগ্রাফার/পিএ পদে নিয়োগ করা হবে কর্মী। প্রথমে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। পরে প্রয়োজন অনুযায়ী স্থায়ী হতে পারে। তবে, প্রথমে দু’বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩২,৫০০ টাকা। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে টাইপিং স্পিড থাকা দরকার। যদি কম্পিউটারের কাজে দক্ষতা থাকে তা হলে অগ্রাধিকার দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ৩ অগস্ট ’২৩ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Calcutta High Court Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy