Advertisement
E-Paper

যাদবপুরের গবেষণা সংস্থায় খোঁজ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-এর, অর্থ সহায়তা করবে ডিআরডিও

নিযুক্তকে সাম্মানিক বাবদ মাসে ২০,০০০ টাকা সাম্মানিক ছাড়াও বাড়ি ভাড়া খাতে ভাতাও দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৯:২৫
CSIR-CGCRI

সিএসআইআর-সিজিসিআরআই। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থার অর্থ সহায়তা গবেষণার কাজ হবে যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট-এ (সিজিসিআরআই)। সম্প্রতি সিএসআইআর অধীনস্থ এই সংস্থার তরফে এমনই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, স্বল্পমেয়াদের জন্য প্রকল্পে কাজের সুযোগ পাবেন নিযুক্ত ব্যক্তি। এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের।

প্রতিষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও) অর্থ সাহায্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। গবেষণার কাজে একজন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। প্রথমে তাঁর কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর সেই সময়সীমা বাড়িয়ে তিন বছর ছ’মাস করা হতে পারে। নিযুক্তকে সাম্মানিক বাবদ মাসে ২০,০০০ টাকা সাম্মানিক ছাড়াও বাড়ি ভাড়া খাতে ভাতাও দেওয়া হবে।

আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। তাঁদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি-তে বিএসসি বা তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।

ইচ্ছুকদের আবেদনপত্র-সহ অন্য সব নথি উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১০ এপ্রিল। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের বাকি শর্ত জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

CSIR-Central Glass & Ceramic Research Institute WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy