Advertisement
E-Paper

অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক, অফিসার-সহ একাধিক কর্মী চাই, দার্জিলিঙে ইন্টারভিউ কবে?

গ্রুপ-এ কর্মীর বেতন হবে প্রতি মাসে ১৫ হাজার টাকা, গ্রুপ-বি কর্মীর ১২ হাজার টাকা প্রতি মাসে। তবে আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ়-এর তরফে দার্জিলিঙের প্রশাসনিক বিভাগে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক, অফিসার-সহ একাধিক পদে গ্রুপ-এ এবং গ্রুপ-বি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ১৪টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। গ্রুপ-এ কর্মীর বেতন হবে প্রতি মাসে ১৫ হাজার টাকা। গ্রুপ-বি কর্মীর বেতন ১২ হাজার টাকা প্রতি মাসে। তবে আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। সে ক্ষেত্রে সরকারি সংস্থার থেকে অবসর নিয়েছেন এমন কর্মীই আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে। ২৫ ফেব্রুয়ারি ইন্টারভিউ। সকাল ১১টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে। বিজ্ঞপ্তিটি দার্জিলিং জেলার প্রশাসনিক ওয়েবসাইটেই (https://darjeeling.gov.in/) পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা।

Job Vacancy Job Recruitment WB Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy