দক্ষিণ ২৪ পরগনায় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে কর্মীর খোঁজ চলছে। নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিভিন্ন বিভাগে শিক্ষক এবং শিক্ষাকর্মীর খোঁজ। এ জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিস্টার নিবেদিতা চেয়ার প্রফেসর, গ্রন্থাগারিক এবং অফিসার পদে নিয়োগ হবে। রয়েছে ৩০-এর বেশি শূন্যপদ।
বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, এডুকেশন, মানবীবিদ্যা, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং উদ্ভিদবিদ্যা বিভাগে শিক্ষকতার সুযোগ মিলবে। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিন-এর কার্যালয়ে প্রয়োজন শিক্ষাকর্মীর।
আরও পড়ুন:
প্রফেসর পদে মাসিক বেতন ১,৪৪,২০০ টাকা। অ্যাসোসিয়েট প্রফেসর পদে বেতন ১,৩১,৪০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বেতন ৫৭,৭০০ টাকা। গ্রন্থাগারিকদের বেতনের পরিমাণ মাসে ১,৪৪,২০০ টাকা। আধিকারিক পদের বেতনের পরিমাণ উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।
প্রতিটি পদের জন্য শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতার মাপকাঠি ভিন্ন। মূল বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ উল্লেখ করা হয়েছে।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের ক্ষেত্রে ২০০০ টাকা এবং অসংরক্ষিতদের ক্ষেত্রে ২,৫০০ টাকা। আগামী ২০ এপ্রিল আবেদনের শেষ দিন।