গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।
প্রতিষ্ঠানের সেন্টার ফর আর্থ, ওশান অ্যান্ড অ্যাটমোসফেরিক সায়েন্সেস-এর স্কুল অফ ফিজিক্স-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। দু’জন জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ পাবেন। প্রকল্পটিতে কাজের মেয়াদ দু’বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ওশান অ্যান্ড অ্যাটমোসফেরিক সায়েন্সেস বিষয়ে মাস্টার অফ সায়েন্স অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ই-মেল করতে হবে। ২ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।