দক্ষিণ ইরানে সোমবার রাতে আচমকা সামরিক হামলা চালিয়েছে আমেরিকা। ফলে বিশ্ব বাজারে ৯৬ ডলারে নেমে আসা অশোধিত তেলের ব্যারেল মঙ্গলবার আবার ১০০ ডলারের দিকে ছুটেছে। রাতে ওই গণ্ডি পেরিয়েও গিয়েছে। আর মূলত এই হামলা এবং তেলের দামে দৌড়ের জেরে এ দিন বিশ্ব জুড়ে পড়েছে শেয়ার বাজার। ভারতেও টানা দু’দিন ওঠার পরে সেনসেক্স ৪৭৯.২৬ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৭৬,০০৯.৭০ অঙ্কে। নিফ্টি পড়েছে ১১৮। থিতু হয়েছে ২৩,৯১৩.৭০-এ। তিন দিন ওঠার পরে ডলারের সাপেক্ষে ফের নেমেছে টাকার দামও। প্রতি ডলার ৪৪ পয়সা উঠে হয়েছে ৯৫.৭০ টাকা।
বিশেষজ্ঞ মহলের দাবি, আমেরিকা-ইরান শান্তিচুক্তির আশায় অশোধিত তেলের দাম বহু দিন পরে ১০০ ডলারের নীচে নেমেছিল। শেয়ার বাজার চাঙ্গা হয় সর্বত্র। কিন্তু বাস্তবে উদ্বেগ বাড়ল। নতুন করে মাথা তোলা ভূ-রাজনৈতিক অস্থিরতা মূলধনী বাজারকে সন্ত্রস্ত করেছে। একাংশ ফের পশ্চিম এশিয়ায় পুরোদস্তুর যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন।
বাজার বিশ্লেষকদের দাবি, এ দিন প্রধানত আর্থিক ও ব্যাঙ্কিং শেয়ারের নিম্নমুখী দর সেনসেক্স, নিফ্টিকে নীচের দিকে টেনে নামিয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বিদেশি লগ্নি সংস্থাগুলির শেয়ার বিক্রি করে পুঁজি তুলে নেওয়ার হিড়িক। এই প্রসঙ্গে বাজার বিশেষজ্ঞ বিনয় আগরওয়াল বলেন, ‘‘যতদিন না হরমুজ় প্রণালী খুলবে, ততদিন বাজার কোনও দিশা পাবে না। আর যুদ্ধ না থামলে হরমুজ় খোলার সম্ভাবনা কম। তার উপর বিদেশি লগ্নিকারীরা শেয়ার বেচে পুঁজি তুলে নিচ্ছে। ফলে এখন কোনও ভাবেই বাজারকে টেনে তোলা সম্ভব নয়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)