Advertisement
E-Paper

আইআইটি খড়্গপুরে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে কাজের সুযোগ

প্রতিষ্ঠানের এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নিয়োগ। নিয়োগ হবে সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৫:৫১
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।

রাজ্যের নামী প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে বিভিন্ন গবেষণা সংক্রান্ত কাজে মাঝেমধ্যেই পড়ুয়াদের নিয়োগ করা হয়। তেমনই একটি গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। শুক্রবারই সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। তিনটি ভিন্ন পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। অনলাইনেই এর জন্য আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।

প্রতিষ্ঠানের এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নিয়োগ হবে সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে। মোট শূন্যপদ রয়েছে পাঁচটি। সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে যথাক্রমে ৩২, ৩৫ এবং ২৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে নিযুক্তদের মাসিক পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ৩৫,০০০ টাকা, ৫৪,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা। মাসিক পারিশ্রমিক ধার্য করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতাকে।

গবেষণা প্রকল্পটির নাম, ‘সেলফ লাইফ স্টাডি অফ ফর্টিফায়েড রাইস/ ফর্টিফায়েড রাইস কার্নেলস (এসএলএস)’। প্রকল্পটিতে আর্থিক সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)।

প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদনের জন্য প্রার্থীদের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ বায়ো সায়েন্স/ মাইক্রোবায়োলজি/ বায়োকেমিস্ট্রি অথবা সম্পর্কিত বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়াও খাদ্যগুণ পরীক্ষার সমস্ত নিয়মবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। একই ভাবে অন্য পদগুলির জন্যেও ধার্য করা হয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি।

আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ পদগুলিতে আবেদন জানাতে পারবেন। প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদনের জন্য ১০০ টাকা জমা দিতে হলেও অন্য পদগুলির জন্য কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আবেদনের শেষ দিন আগামী ১৮ অগস্ট। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে হবে।

IIT Kharagpur Job Vacancy Govt Job Recruitment 2023 WB Govt Jobs Research Associate Senior Research Fellow Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy