Advertisement
E-Paper

ইন্ডিয়ান ব্যাঙ্ক অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে, বেতন কত?

আবেদনকারীর বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। কম্পিউটারের কাজে দক্ষতা থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৩ ১৫:৫০
 ইন্ডিয়ান ব্যাঙ্ক।

ইন্ডিয়ান ব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ব্যাঙ্কে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। ইন্ডিয়ান ব্যাঙ্ক রুরাল সেলফ এমপ্লয়েমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে নিযুক্ত কর্মীকে। তিন বছর থাকবে চুক্তির মেয়াদ। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১২ হাজার টাকা। এ ছাড়াও বাড়তি কিছু সুবিধা রয়েছে। আবেদনকারীর বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। কম্পিউটারের কাজে দক্ষতা থাকতে হবে। বিশেষত, এমএস অফিস, ইন্টারনেট, ট্যালির মতন বিষয়গুলিতে দক্ষতা থাকা দরকার। আগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে দেখা যাবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৩১ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখতে পাআরেন।

Indian Banks Govt Job Recruitment 2023 Job Vacancy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy