প্রশাসনিক পদে কর্মী নিয়োগ করবে যাদবপুরের সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। নিযুক্তকে স্বল্পমেয়াদে কাজ করতে হবে।
প্রতিষ্ঠানে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ কনসালট্যান্ট নিয়োগ করা হবে। তাঁকে প্রতিষ্ঠানের প্রশাসনিক বিভাগে কাজের দায়িত্ব দেওয়া হবে। প্রাথমিক ভাবে তাঁর কাজের মেয়াদ থাকবে ছ’মাস। পরবর্তীকালে শর্তসাপেক্ষে বাড়তে পারে চাকরির মেয়াদ। নিযুক্তেরা পেনশনপ্রাপক কি না, তার ভিত্তিতে তাঁর মাসিক বেতনকাঠামো স্থির করা হবে।
আরও পড়ুন:
-
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি পরামর্শদাতা খুঁজছে, আবেদনের শেষ দিন কবে?
-
ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফলঘোষণা, উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত?
-
ডিজ়াইন-এ স্নাতক প্রবেশিকার ফলঘোষণা করল আইআইটি বম্বে, কী ভাবে দেখা যাবে?
-
চলতি বছরে বিপিটি এবং বিওটি-তে ভর্তির জন্য দিতে হবে না নিট ইউজি, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কমিশন
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৬৪ বছরের মধ্যে হওয়া জরুরি। পাশাপাশি, তাঁদের সিএসআইআর বা অন্য কোনও সরকারি সংস্থার ডেপুটি সেক্রেটারি বা অন্য কোনও উচ্চতর পদে অবসরপ্রাপ্ত হতে হবে।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ১৭ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মী বেছে নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।