Advertisement
E-Paper

আইআইটি খড়্গপুর সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট নেবে, প্রতি মাসে মিলবে ৪২ হাজার টাকা

প্রতি মাসে সিনিয়র রিসার্চ ফেলোকে ৪২ হাজার টাকা দেওয়া হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৬:৫২
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা এবং কাজের অভিজ্ঞতা থাকলে বিশেষ পদে কাজের সুযোগ মিলতে পারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট নেওয়া হবে। প্রতিষ্ঠানের বায়োটেকনোলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। বিশেষ প্রোজেক্টের কাজের জন্য নিয়োগ করা হবে। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিউয়ারিং রিসার্চ বোর্ড প্রোজেক্টটি স্পনসর করছে। প্রতি মাসে সিনিয়র রিসার্চ ফেলোকে ৪২ হাজার টাকা দেওয়া হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার।

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যাচেরাল/ কৃষিবিজ্ঞান/ ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। সঙ্গে ৪ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকা দরকার সংশ্লিষ্ট বিভাগে। এছাড়াও কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার/ বায়োকেমিস্ট্রি/ বায়োটেকনোলজি/ বোটানি/ প্ল্যান্ট সায়েন্স/ প্ল্যান্ট মলিকুলার বায়োলজিতে ডক্টরাল ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। এর পর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি সেখান থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ৪ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Govt Jobs in IIT Kharagpur 2023 Job Vacancy Govt Job Recruitment 2023 Indian Institute of Technology Kharagpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy