Advertisement
E-Paper

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে রয়েছে কাজের সুযোগ, বেতন ২৫ হাজার টাকা

প্রার্থীর বয়স ১ জুন ’২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১৪:২১
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রোজেক্ট লিঙ্কড পার্সন নিয়োগ করা হবে। বিশেষ প্রোজেক্টের কাজে স্বল্প সময়ের জন্য এই পদে নেওয়া হবে কর্মী। আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বোটানি/ জুয়োলজি/ ফরেস্ট্রি/ জীবনবিজ্ঞানে ফার্স্ট ক্লাস-সহ এমএসসি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ১ জুন ’২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র মেল করতে হবে। নাম, ছবি, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, ফোন নম্বর-সহ বিস্তারিত জীবনপঞ্জি মেল করতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা-সহ অন্য নথি কাজে যুক্ত হওয়ার সময় লাগবে। সঠিক ভাবে জীবনপঞ্জি মেল করতে না পারলে আবেদনপত্র গ্রাহ্য হবে না। ১০ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Indian Statistical Institute Job Vacancy Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy