Advertisement
E-Paper

ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টারে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্তাবলি

ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার-এর অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে সিনিয়র কনসালট্যান্ট প্রয়োজন। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থী।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ০৮:২০
National Health Systems Resource Centre.

ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার। ছবি: সংগৃহীত

কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে? এমন প্রার্থীদের কেন্দ্রীয় সংস্থায় কাজ করার সুযোগ দেওয়া হবে। ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টারের অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের জন্য সিনিয়র কনসালট্যান্ট প্রয়োজন। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য শর্তাবলি প্রকাশিত হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অন্তত সাত বছর কেন্দ্র বা রাজ্য সরকার অধীনস্থ প্রতিষ্ঠানে কাজ করার পেশাদার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বয়স:

অনূর্ধ্ব ৫৫ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন:

মাসে ৯০ হাজার থেকে এক লক্ষ ৫০হাজার টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগের অন্যান্য শর্তাবলি:

  • চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
  • ওই পদের মেয়াদ ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত।
  • কাজের নিরিখে মেয়াদ বাড়ানো হতে পারে।
  • ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
  • ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

এই পদে ৯ অগস্ট, ২০২৩ পর্যন্ত আবেদন গৃহীত হবে। পদ এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

NHSRC Recruitment 2023 Consultant Jobs in India National Health Systems Resource Centre Govt Job Recruitment 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy