Advertisement
E-Paper

অকাল প্রসবের ঝুঁকি এড়াতে গবেষণা কল্যাণীএনআইবিএমজি-এ, কোন পদের জন্য খোঁজ গবেষকের?

নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ৪২,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০১
NIBMG Kalyani

এনআইবিএমজি, কল্যাণী। ছবি: সংগৃহীত।

মা এবং গর্ভস্থ শিশুর জিনোম বিশ্লেষণের কাজ হবে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)। অন্তঃসত্ত্বার অকাল প্রসবের ঝুঁকি এড়াতেই প্রতিষ্ঠানে কেন্দ্রের অর্থ সাহায্যে গবেষণার কাজ সম্পন্ন হবে। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পটি কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ (ডিবিটি)-র অর্থপুষ্ট। প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ) পদে একজনকে নিয়োগ করা হবে। তাঁর সাম্মানিক হবে মাসে ৪২,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। বেসিক সায়েন্স-এ স্নাতকোত্তর অথবা কোনও পেশাদারি কোর্সে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। উত্তীর্ণ হতে হবে গেট বা সিএসআইআর ইউজিসি নেট-এ। যাঁরা জাতীয় স্তরের অন্য কোনও ফেলোশিপ প্রাপক তাঁরাও আবেদন করতে পারবেন। তবে প্রত্যেকের ক্ষেত্রে দু’বছরের গবেষণার অভিজ্ঞতা থাকাও জরুরি।

আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

National Institute of Biomedical Genomics (NIBMG) WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy