Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বিশেষ আধিকারিক প্রয়োজন, কী ভাবে আবেদন করবেন?

প্রথমে এক বছর কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬৮ বছরের মধ্যে হতে হবে। Caption: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৭:২২
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চপদে চাকরির সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে প্রার্থীকে।

স্পেশ্যাল ডিউটি অফিসার পদে নিয়োগ করা হবে। প্রথমে এক বছর কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ১ লক্ষ টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬৮ বছরের মধ্যে হতে হবে। অধ্যাপক হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা চাই। পিএইচডি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী সরাসরি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ২৫ নভেম্বরের মধ্যে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Rabindra Bharati University Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy