Advertisement
E-Paper

উচ্চপদে আধিকারিক প্রয়োজন রাষ্ট্রায়ত্ত সংস্থায়, কত বয়স হলে জানানো যাবে আবেদন?

মাসিক বেতন হতে পারে ৪৪,৫০০ থেকে ৮৯,১৫০ টাকা। এ ছাড়াও অন্যান্য খাতে মিলবে ভাতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৯:৩৮
IIFCL

আইআইএফসিএল। ছবি: সংগৃহীত।

কেন্দ্র সরকারি সংস্থা ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স কোম্পানি লিমিটেড-এ (আইআইএফসিএল) আধিকারিক নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে সংস্থার কার্যালয়ে কাজের সুযোগ মিলতে পারে নিযুক্তদের। এ জন্য প্রার্থীদের থেকে আবেদনপত্র গৃহীত হবে অনলাইনে।

সংস্থার তরফে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জেনারালিস্ট) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল সেফগার্ড) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ৩৩। গ্রেড ১ অফিসার পদে নিযুক্তদের প্রথম দু’বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে। মেয়াদ বাড়তে পারে চার বছর পর্যন্ত। মাসিক বেতন ৪৪,৫০০ থেকে ৮৯,১৫০ টাকা। এ ছাড়াও অন্যান্য খাতে মিলবে ভাতা।

আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় থাকবে। দু’টি পদের জন্য রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি। মূল বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবিস্তার জানানো হয়েছে।

প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সব নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের ক্ষেত্রে ১০০ টাকা এবং অসংরক্ষিতদের ক্ষেতে ৬০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১০ এপ্রিল। এর পর অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হবে মে বা জুন মাসে। ইন্টারভিউয়ের জুন বা জুলাই মাসে। যোগ্যদের নাম ঘোষণা করা হবে জুলাই বা অগস্ট মাসে। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি বিস্তারিত জানতে প্রার্থীদের আইপিএল-এর ওয়েবসাইটে যেতে হবে।

India Infrastructure Finance Company Limited Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy