রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। শুক্রবারই এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে। জানানো হয়েছে, ব্যাঙ্কে চুক্তিভিত্তিক পদে নিয়োগ হবে। নিযুক্তদের কর্মস্থল হবে ব্যাঙ্কের সদর দফতর কলকাতাতে। এ জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে ইনফরমেশন টেকনোলজি অ্যাডভাইসর নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। চুক্তিভিত্তিক এই পদে প্রথমে চাকরির মেয়াদ থাকবে এক বছর। পরবর্তীকালে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ স্থির করা হবে নিযুক্ত ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৬৫ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক যোগ্যতা থাকতে হবে। যাঁদের আইটি, কম্পিউটার সায়েন্স, রাশিবিজ্ঞান বা ইনফরমেশন সিস্টেমস-এ স্নাতক রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি, তাঁদের তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি।
কর্মী নিয়োগের জন্য যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এ জন্য প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ১৭৫ টাকা। অন্য দিকে, অসংরক্ষিতদের জমা দিতে ৮৫০ টাকা আবেদনমূল্য। আবেদনের শেষ দিন আগামী ২৭ মার্চ। এ বিষয়ে বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।