Advertisement
E-Paper

আইআইটি বম্বের অর্থ সহায়তায় গবেষণার প্রকল্প আইআইটি খড়্গপুরে, খোঁজ চলছে গবেষকের

আইআইটি, খড়্গপুরের একটি প্রকল্পে স্বল্প মেয়াদে কাজ করার সুযোগ মিলবে। এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৬
IIT Kharagpur

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে হবে গবেষণামূলক কাজ। সে জন্য অর্থ সাহায্য করছে দেশেরই অন্য নামী আইআইটি। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, প্রকল্পে স্বল্প মেয়াদে কাজ করার সুযোগ মিলবে। এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণাধর্মী কাজ হবে। বিষয়— ‘সিকিওরড ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার অ্যান্ড হার্ডঅয়্যার সিকিউরিটি অ্যান্ড অটোমোটিভ মডিউল: সিশা’। এ জন্য অর্থ জোগান দেবে আইআইটি বম্বে।

প্রকল্পের জন্য একজন পোস্টডক্টরাল ফেলো প্রয়োজন। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে তাঁর পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৭৫,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। পাশাপাশি, তাঁদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি থাকতে হবে। জানতে হবে ক্রিপ্টোগ্রাফি, সিকিউরিটি প্রাইভেসি এবং হার্ডঅয়্যার প্রাইভেসি।

প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Indian Institute of Technology Kharagpur WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy