Advertisement
E-Paper

কলকাতার রাষ্ট্রায়ত্ত গবেষণাগারে যোগদানের সুযোগ, আবেদনের করা যাবে কোন শর্তে?

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর একাধিক প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৪:০৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতার রাষ্ট্রায়ত্ত গবেষণাগারে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন। দু’টি আলাদা প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর তরফে উল্লিখিত পদে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হবে। রিসার্চ অ্যাসোসিয়েটকে ‘অপটিমাইজ়িং হাইব্রিড পেরোভস্কাইটস ফর সোলার সেলস’ প্রকল্পে এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ‘সিন্থেসিস, ফিজ়িক্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন অফ টুডি পেরোভস্কাইট হ্যালাইডজ়’ প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে রিসার্চ অ্যাসোসিয়েট-এর বেতন ৫৮,০০০ টাকা এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টকে প্রতি মাসে ২০,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে নিযুক্তের পদার্থবিদ্যা কিংবা কম্পিউটেশনাল মেটিরিয়াল সায়েন্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে পিএইচডি থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁকে প্রোগ্রামিং জানতে হবে, থার্মোইলেকট্রিসিটি নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা উল্লেখ করা হয়নি।

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-এর কাজে যুক্ত হতে গেলে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর হতে হবে। তাঁর টু-ডি পেরোভস্কাইট হ্যালাইডজ় নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকাও প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা জয়েন্ট স্ক্রিনিং টেস্ট-এর (জেস্ট) মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

ই-মেল মারফত প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ৯ এপ্রিল এবং রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য ১৫ এপ্রিলের মধ্যে আবেদনপত্র পাঠানো প্রয়োজন। প্রার্থীদের যোগ্যতা কী ভাবে যাচাই করা হবে, তা কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হবে।

SN Bose National Centre for Basic Sciences job opportunities Kolkata Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy