Advertisement
E-Paper

দ্বাদশ উত্তীর্ণ বা স্নাতকদের বিভিন্ন পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন, কবে হবে কোন পরীক্ষা?

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) ২০২৬-এ বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করতে চলেছে। কবে কোন বিভাগের পরীক্ষা নেওয়া হবে, আবেদনের পোর্টাল কতদিন চালু থাকছে, রইল সেই সব তথ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৫:৪৬
SSC

স্টাফ সিলেকশন কমিশন। ছবি: সংগৃহীত।

দ্বাদশ উত্তীর্ণ থেকে শুরু স্নাতকোত্তীর্ণদের বিভিন্ন সরকারি বিভাগে নিয়োগের পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশনের তরফে আয়োজন করা হয়ে থাকে। ওই পরীক্ষার আবেদন গ্রহণের প্রক্রিয়া কবে শুরু হচ্ছে, পরীক্ষা কবে নেওয়া হবে— সে সংক্রান্ত তথ্য জানিয়েছে কমিশন।

মার্চ মাস মোট ছ’টি বিভাগে নিয়োগ পরীক্ষার আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে জুনিয়র এবং সিনিয়র সেক্রেটারিয়ট অ্যাসিস্ট্যান্ট, লোয়ার এবং আপার ডিভিশন ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার নিয়োগের বিভাগীয় পরীক্ষা। ওই বিভাগে কাজ করতে আগ্রহীদের ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আবেদন জমা দিতে হবে। পরীক্ষা মে মাসে নেওয়া হবে।

এ ছাড়াও ১৬ মার্চ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগ্‌জ়ামিনেশন (সিজিএল), সিলেকশন পোস্ট এগ্‌জ়ামিনেশন-এর জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের প্রক্রিয়া ৭ এপ্রিলের মধ্যে সম্পন্ন করা হবে। উল্লিখিত পরীক্ষাগুলি মে থেকে জুন মাসের মধ্যে নেওয়া হবে।

এপ্রিল থেকে মে মাসের মধ্যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এগ্‌জ়ামিনেশন, স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এবং কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটরস এগ্‌জ়ামিনেশন-এর আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। ওই বিভাগের পরীক্ষা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এর পর মে, জুন এবং সেপ্টেম্বর মাসে যথাক্রমে মাল্টি টাস্কিং স্টাফ, সাব ইনস্পেক্টর এবং কনস্টেবল নিয়োগের পরীক্ষার জন্য আবেদনের পোর্টাল চালু করা হবে। পরীক্ষার দিন দ্রুতই ঘোষণা হবে। তবে, প্রশাসনিক কারণে পরীক্ষার দিন বদল হতে পারে বলে জানিয়েছে কমিশন। তাই, পরীক্ষার্থীদের এসএসসি-র ওয়েবসাইট-এ নজর রাখতে হবে নিয়মিত।

Staff Selection Commission SSC Exam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy