সুপ্রিম কোর্টে চাকরির সুযোগ। আবেদনের জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। আবেদনের সুযোগ পেতে পারেন স্নাতকেরাও। শূন্যপদ ২২টি।
কোন কোন পদে হবে নিয়োগ?
অ্যাসিস্ট্যান্ট এডিটর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।
কোন পদে কারা যোগদান করবেন?
১। অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে আইনে স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবে, যাঁরা সরকার স্বীকৃত আইন কলেজে শিক্ষকতা করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পেতে পারেন। উভয় ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অন্তত তিন বছর হওয়া দরকার।
২। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে মিউজ়িয়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। তাঁদের কোনও জাদুঘর কিংবা সংগ্রহশালায় ন্যূনতম পাঁচ বছর গবেষণার পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার। এ ছাড়াও প্রাচীন পুথি, নথি সম্পর্কে জ্ঞান থাকতে হবে প্রার্থীদের।
আরও পড়ুন:
৩। সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যন্ট পদেও মিউজ়িয়োলজিতে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদন চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে কিউরেটর পদে কাজের পূর্ব-অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে।
৪। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসাবে লাইব্রেরি সায়েন্স বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পেতে পারেন। যাঁরা ওই বিষয়ে ডিপ্লোমা করেছেন, তাঁদের আবেদনও গ্রহণ করা হবে। তবে, কোনও বিশ্ববিদ্যালয় কিংবা আইন কলেজের গ্রন্থাগারে অন্তত দু’বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা চাই।
কী ভাবে যোগ্যতা যাচাই?
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষা দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে হতে চলেছে।
আবেদনের শর্ত:
অনলাইন পোর্টালের মাধ্যমে আগ্রহীরা জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ৮ মার্চ।