Advertisement
E-Paper

Shanthi Priya: ১৬ বছর পরে ফের মডেলিংয়ে, বলিউডেও ফিরছেন নব্বই দশকের নায়িকা শান্তি প্রিয়া

১৬ বছর পরে ফের র‌্যাম্পে পা রেখেছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা। শিগগিরই ফিরে আসবেন বলিউডেও। ২০০৬ সালে শেষ বার মডেলিংয়ে দেখা গিয়েছিল একদা মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমারদের এই নায়িকাকে। তার ষোলো বছর পরে, এই ২০২২-এর এক ফ্যাশন শো-তে অংশ নিলেন শান্তি প্রিয়া।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২২ ১৫:৪৮
বলিউডে প্রত্যাবর্তনের পথে শান্তিপ্রিয়া।

বলিউডে প্রত্যাবর্তনের পথে শান্তিপ্রিয়া।

শান্তি ফিরছে অনুরাগীদের মনে। ফিরে আসছেন শান্তিপ্রিয়া!

১৬ বছর পরে ফের র‌্যাম্পে পা রেখেছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা। শিগগিরই ফিরবেন বলিউডেও। সরোজিনী নাইডুর জীবনীচিত্রে অভিনয় করছেন তিনি।

২০০৬ সালে শেষ বার মডেলিংয়ে দেখা গিয়েছিল একদা মিঠুন চক্রবর্তী, অক্ষয় কুমারদের নায়িকাকে। তার পরে এই ২০২২-এর এক ফ্যাশন শো-তে অংশ নিলেন শান্তি প্রিয়া। মডেল অভিনেত্রীর কথায়, ‘‘র‌্যাম্পে ফিরতে পারা যে কী মজার! খুব আনন্দ পেয়েছি। নৃত্যশিল্পী হিসেবে নিয়মিত অনুষ্ঠান করার অভ্যাস আছে। তাই এত বছর পরে র‌্যাম্পে পা রেখে ভয় করেনি মোটেই।’’

সংসারের দায়িত্ব পালনে, সন্তানদের সময় দিতে এক সময়ে অভিনয়ের জগত থেকে হারিয়ে গিয়েছিলেন শান্তি প্রিয়া। সে জন্য তাঁর আফশোসও নেই, নিজেই বলেন অভিনেত্রী। এ বার এত কাল বাদে বলিউডে ফিরছেন ‘সরোজিনী নাইডু’ হয়ে। কেমন লাগছে?

নব্বইয়ের দশকে ‘সৌগন্ধ’, ‘ফুল অউর অঙ্গারে’র মতো ছবির নায়িকা বলেন, ‘‘সরোজিনীর আচার, আচরণ, অভিব্যক্তির খুঁটিনাটি শিখে নেওয়ার মতো তেমন ভিডিয়ো বা ছবি নেই। ফলে তাঁকে চিনতে, বুঝতে হবে রীতিমতো পড়াশোনা করে। এই ছবিটায় কাজ করার জন্য সত্যিই খুব উৎসুক হয়ে আছি।’’

হিন্দি, তেলুগু, তামিল ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়ার কথা এই জীবনীচিত্রের। ছবির কাজ শুরু হওয়ার কথা জুন মাস থেকেই।

Old Actress Bollywood comeback
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy