Advertisement
E-Paper

বিছানা থেকে উঠতে পারছেন না, কোন রোগে আক্রান্ত আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও?

বিছানায় শয্যাশায়ী অবস্থায় ছবি দিলেন কিরণ। অসুস্থ সময়ে সঙ্গী তাঁর বিড়াল। কী এমন রোগে আক্রান্ত পরিচালক?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০
অসুস্থ কিরণ, পাশে পেলেন কি আমিরকে?

অসুস্থ কিরণ, পাশে পেলেন কি আমিরকে? ছবি: সংগৃহীত।

বছরশেষে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক কিরণ রাও। সেই সময়ে হাসপাতালের পরিচয়পত্রে প্রাক্তন স্বামী আমির খানের নাম ও পদবি ব্যবহার করা নিয়ে বিস্তর বিতর্ক হয়। ফের অসুস্থ কিরণ। এ বার বিছানায় শয্যাশায়ী অবস্থায় ছবি দিলেন কিরণ। অসুস্থ সময়ে সঙ্গী তাঁর বিড়াল।

সমাজমাধ্যমে বিছানায় শয্যাশায়ী ছবি দিয়ে কির‌ণ জানান, এ বার তাঁর চিকুনগুনিয়া হয়েছে। যদিও এই সময় বাড়িতে একা রয়েছেন কিরণ। ছবিতে পায়ের কাছে একগুচ্ছ বই রাখা। কিন্তু বিছানা ছেড়ে উঠে বই পড়ার মতো শক্তি নেই। কিরণ জানান, খুব শীঘ্রই সুস্থ হয়ে তিনি বই পড়বেন। ছেলে আজ়াদ মুসৌরির বোর্ডিং স্কুলে থেকে পড়াশোনা করে। আমিরর সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও এখনও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে কিরণের। একসঙ্গেই যান যে কোনও অনুষ্ঠানে। এমনকি, আমিরের বাড়ির কাছেই থাকেন কিরণ। এই অসময়ে আমির কতটা খেয়াল রাখছেন প্রাক্তন স্ত্রীর, সেটা খোলসা করেননি কিরণ।

গত বছর অ্যাপেন্ডিক্স অপারশেন হয় তাঁর। তাপ পরই বেশ কিছু দিন অ্যার্লাজির কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। এ বার ফের বিছানায় পরিচালক।

Kiran rao Aamir Khan Bollywood Star Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy