Advertisement
E-Paper

চঞ্চল চৌধুরীর পিতৃবিয়োগ, শেষকৃত্য হবে অভিনেতার গ্রামের বাড়ি পাবনায়

বেশ কয়েকদিন আগেই রাধাগোবিন্দর আচমকা সেরিব্রাল অ্যাটাক হয়। তাঁর পর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেরিব্রাল অ্যাটাক ছাড়া তাঁর আরও বয়সজনিত সমস্যা ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ২২:২৯
অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা প্রয়াত।

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা প্রয়াত। ফাইল চিত্র।

প্রয়াত হলেন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০মিনিট নাগাদ ঢাকার একটি বেসকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক দিন আগেই রাধাগোবিন্দর আচমকা সেরিব্রাল অ্যাটাক হয়। তাঁর পর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেরিব্রাল অ্যাটাক ছাড়া তাঁর অন্যান্য বয়সজনিত সমস্যাও ছিল।

বাবার অসুস্থতার কারণে চঞ্চল কলকাতায় আয়োজিত ‘হাওয়া’ ছবির সাংবাদিক বৈঠকেও উপস্থিত থাকতে পারেননি। এ দিন রাধাগোবিন্দের শারীরিক অবস্থার আচমকাই অবনতি হয়। শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচাতে পারেননি ডাক্তাররা। চঞ্চলের বাবার শেষকৃত্য তাঁর গ্রামের বাড়ি পাবনার কামারহাটে সম্পন্ন করা হবে।

Chanchal Chowdhury Bangaldesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy